সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:২০২১ সালের ভোটের আগে যেমন “দুয়ারে সরকার” চালু করে সাড়া ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবার ২০২৬ বিধানসভা ভোটের আগে নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নাম দিয়েছেন – “আমাদের পাড়া, আমাদের সমাধান”।
এই কর্মসূচি কী?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গ্রাম বা শহরের ছোট ছোট সমস্যা যেমন নলকূপ বসানো, রাস্তা পাকা করা, বিদ্যুতের খুঁটি বসানো, স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত – এই সব কিছুর সমাধান করতে এবার সরকার সরাসরি মানুষের কাছে যাবে।কীভাবে চলবে এই কর্মসূচি?
প্রতি তিনটি বুথ মিলিয়ে তৈরি হবে একটি কেন্দ্র।রাজ্যে ৮০,০০০ বুথ, অর্থাৎ প্রচুর কেন্দ্রে এই শিবির হবে।প্রতিটি কেন্দ্রেই থাকবে সরকারি আধিকারিকরা।২ অগাস্ট থেকে শুরু হবে এই কর্মসূচি এবং দু’মাসে শেষ করার পরিকল্পনা।সাধারণ মানুষ এসে তাঁদের ছোট সমস্যাগুলি জানাতে পারবেন।প্রতিটি বুথে মিলবে ১০ লাখ টাকা বরাদ্দ।কেন এই উদ্যোগ?
মুখ্যমন্ত্রী বলছেন, অনেক সময় ছোট ছোট সমস্যাগুলি প্রশাসনের নজরে আসে না। কিন্তু এগুলির সমাধান করলেও মানুষ খুশি হন। তাই এবার সরকার নিচুতলার মানুষের কথা সরাসরি শুনবে – “উপর থেকে নয়, নিচ থেকে সিদ্ধান্ত”।কাজ হবে স্বচ্ছভাবে:রাজ্য স্তরে থাকবে টাস্ক ফোর্স, যার নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব।সঙ্গে থাকবেন অর্থসচিব এবং অন্যান্য দফতরের সচিবরাও।সব কাজ হবে স্বচ্ছভাবে এবং অনলাইনে ট্র্যাক করা যাবে।রাজনৈতিক মহলের ধারণা, এই কর্মসূচির পিছনে রয়েছে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি। আগেরবার “দুয়ারে সরকার” যে সাফল্য এনেছিল, এবারও মানুষকে পাশে পেতে একইভাবে মাঠে নামল তৃণমূল সরকার।

