মিতা জানা ,হাওড়া :- ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন। মঙ্গলবার তিনি জানান, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন। যদিও স্পষ্ট করে তিনি এ-ও বলেন, এখনো কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
উল্লেখযোগ্যভাবে, আগেই ট্রাম্প ১ অগস্টের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি নিষ্পত্তি করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। যদিও সেই সময়সীমা পার হয়ে গেলেও দুই দেশের মধ্যে এখনও কোনও চুক্তি সম্পন্ন হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি মনে করি তাই হবে।” যদিও তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। তবে পাশাপাশি অভিযোগ করেন, ভারত আমেরিকার উপর যে হারে শুল্ক আরোপ করে, তা বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় অনেক বেশি।
ট্রাম্প বলেন, “ভারত আমাদের বন্ধু, কিন্তু তারা আমাদের পণ্যের উপর অত্যধিক শুল্ক ধার্য করে। এটা চলতে পারে না।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ১৫ শতাংশের কম শুল্ক আরোপ করবে না, এবং এই হারে শুল্ক নির্ধারণ হবে পারস্পরিক নীতির ভিত্তিতে।
এই প্রেক্ষাপটে জানা গেছে, চলতি অগস্ট মাসের দ্বিতীয়ার্ধে একটি মার্কিন প্রতিনিধিদল ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য আসবে। এর আগে, ভারতীয় দল যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং তখন চারদিন ধরে চলা আলোচনায় কৃষি, অটোমোবাইল ও ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন মতপার্থক্য দেখা দেয়, যার কোনও কার্যকর সমাধান মেলেনি। মার্চ মাস থেকেই এই বিষয়গুলি আলোচনা থমকে আছে।
ভারতের তরফ থেকে বারবার বলা হয়েছে, শুধু সময়সীমা মেনে চুক্তি করতে গিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় তারা। তবে ট্রাম্প বারবার দাবি করে এসেছেন যে চুক্তি খুব শিগগিরই ।

