পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- ভূমিষ্ঠ হয়ে যে ভাষায় প্রথম ডেকেছি ‘মা’, প্রাণ থাকতে সেই ভাষার অপমান কখনো মানব না। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে গতকাল উদয়নারায়ণপুর বিধানসভার বসন্তপুর থেকে পেঁড়ো চৌরাস্তা পর্যন্ত “ভাষা আন্দোলন” এর পদযাত্রায় আমরা একসঙ্গে পা মিলিয়েছি।
সমীর কুমার পাঁজার নেতৃত্বে আয়োজিত এই পদযাত্রা ছিল বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং বাঙালির আত্মসম্মান রক্ষার দৃপ্ত ঘোষণা।
আজকের এই পদযাত্রার কণ্ঠস্বর এক স্পষ্ট বার্তা দিয়েছে—বাংলা-বিদ্বেষ ও বাঙালি-হেনস্থার বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার হবে। অ-গণতান্ত্রিক, জনবিরোধী কেন্দ্রীয় সরকারের অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা একজোট। যতদিন না বাংলা ভাষা ও বাঙালির প্রতি অসম্মান বন্ধ হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে।
বাংলা শুধু একটি ভাষা নয়—এটি আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়। এই বাংলা শান্তি, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দ ও নেতাজির আদর্শে উজ্জীবিত। বাংলার ভাষা মানে বাংলার আত্মা।
সমীর কুমার পাঁজার অবিচল নেতৃত্বে আজকের এই ঐতিহাসিক পদযাত্রায় বৃষ্টিকে উপেক্ষা করে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা প্রমাণ করেছেন—বাংলা ভাষার প্রতি ভালোবাসা কোনো বাধায় থেমে যায় না।
আমরা স্মরণে রাখি—বাংলা ভাষার সম্মান মানেই বাংলার সম্মান।
বাংলার সম্মান রক্ষায় আমরা আপসহীন, অটল।
সমীর কুমার পাঁজার এই সংগ্রাম আমাদের সকলের সংগ্রাম।

