‘শুনে রাখুন মমতা ব্যানার্জি একটা বাংলাদেশিকেও আঁচলের তলায় লুকিয়ে থাকতে দেব না’
সুরোজ ছড়ি, হাওড়া:২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা ও বাঙালির জাতিসত্তা-কে সামনে রেখে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, মমতার এই ‘বাঙালি প্রেম’ আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর ছল মাত্র।জগন্নাথ ধামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় একটা বাংলাদেশিকেও লুকোতে দেব না। গলা ধাক্কা দিয়ে বার করব।” দিলীপ ঘোষের বক্তব্যের সহজ ভাষায় সারাংশ:”জয় বাংলা” নয়, “জয় শ্রী রাম”, “জয় মা কালী” বলব।বাংলাদেশি স্লোগান পশ্চিমবঙ্গে চলবে না।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অবাঙালি পরিবেশে থাকেন, তাঁর পরিবারেও বাংলা ভাষা ব্যবহার হয় না। ভাষণও হিন্দিতে দেন।মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি জেলায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটার ও আধার কার্ড করে দেওয়া হয়েছে — এমন অভিযোগ তোলেন দিলীপ ঘোষ।এই অনুপ্রবেশকারীরা সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েছে। সিমি, আল কায়েদা, জামাতের সঙ্গে যোগাযোগের অভিযোগও করেন তিনি।উত্তরপ্রদেশ, অসম, দিল্লি, হরিয়ানা— এসব রাজ্যে ইতিমধ্যেই বাংলাদেশিদের দখল করা জায়গায় চলছে বুলডোজার অভিযান।তাঁর হুঁশিয়ারি “যদি কোনও তৃণমূল নেতা বা মন্ত্রী বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করেন, তাহলে তাঁদের বাড়িতেও বুলডোজার চলবে। বাংলাদেশিদেরও দেশ থেকে বের করে দেওয়া হবে।”

