ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- উদয়নারায়ণপুরের রাস্তা খারাপ, এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে। রাস্তাগুলির বেহাল দশা, বিশেষ করে রথতলা থেকে হরালি কাটাখাল পর্যন্ত চার কিলোমিটার রাস্তা, নিত্যদিনের চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এবং সামান্য বৃষ্টিতেই রাস্তায় গর্তগুলিতে জল জমার ফলে দুর্ঘটনারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিবানীপুর থেকে উদয়নারায়নপুর যাওয়ার রাস্তা খারাপ হওয়ার খবর সম্প্রতি পাওয়া যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং যান চলাচল বিঘ্নিত হয়। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়েছে।বিশেষ করে ছোট গাড়ি এবং মোটরসাইকেল আরোহীরা এই রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি।বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে যায়।রাস্তা খারাপ থাকার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গর্তগুলো বড় বড় হওয়ায় বৃষ্টির জল জমে থাকছে। এবং রাতের দিকে গাড়ি চালকদের খুবই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে কারণ গর্ত গুলি এতটাই বড় যে বোঝা যাচ্ছে না। যার ফলে গাড়ি গুলি ওই গর্তের মধ্যে আটকে পড়ছে।

