নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ডোমজুড়ে সলপ বাজারে হাওড়া -আমতা রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। সলপ বাজার দিক থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় সলপ ব্রিজের মুখে একটি লরি সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। বয়স প্রায় ৫৫ লরির চাকায় চাপা পড়ে তাঁর ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লরি চালককে আটক করতেই এলাকায় উত্তেজনা বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ হাওড়া -আমতা রোডে যানজটও তৈরি হয়।

