নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গভীর রাতে হুগলির বাদাম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। খানাকুলের বালিপুর এলাকায় একটি বাদাম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
মঙ্গলবার গভীর রাতে ফ্যাক্টরির ভেতর হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দমকল সূত্রে জানা গেছে, ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

