সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- বাঙালির আবেগ, রসনা আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে ইলিশ মাছ । বর্ষাকালে ইলিশ খাওয়া যেন এক ধরনের ঐতিহ্য। সেই ইলিশ এখন স্বপ্নের খাদ্য হয়ে উঠেছে। বাজারে ইলিশ এলেও , দাম শুনে অনেক মানুষই পিছিয়ে যাচ্ছেন। ইলিশ মাছের দাম এখন আগুন ছোঁড়া, প্রতিনিয়ত সাধারণ মানুষের লাগালের বাইরে চলে যাচ্ছে।
মৎস্যজীবীদের কথায়, একের পর এক নিম্নচাপের প্রভাবে অশান্ত হয়ে উঠছে বঙ্গোপসাগর। এমনিতে জুনে বর্ষা শুরুতে মৎস্যদপ্তর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দক্ষিণ ২৪ পরগনা, দিঘা ও কাকদ্বীপে অনেক ইলিশ আসছিল, তার ফলে দাম কিছুটা কম করলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি সমুদ্র ও নদীতে সর্বস্তরের মাছ কম ধরার কারণে এখনও দাম নিয়ন্ত্রণে আসেনি।
বর্ষাকালে অন্য সব মাছ গৌন হয়ে গিয়ে লোকের চোখ খুঁজে বেড়ায় ইলিশ মাছকেই। বিশেষ করে ভোজনরসিকদের কাছে বর্ষাকাল প্রিয় হয়ে ওঠার পিছনে অনেকটাই দায়ী থাকে এই ইলিশ মাছ।অনেকেই আক্ষেপ করে বলেছেন। “আগে প্রতি বছর ইলিশ দিয়ে নববর্ষ বা পূজা পার্বণে রান্না হতো। এখন কেবল দেখেই সন্তুষ্ট থাকতে হয়।”
ইলিশ মাছের সরবরাহ কম থাকায় বাজারে এর দাম বৃদ্ধি ও আকাল দেখা দিয়েছে, যা নিয়ে মৎস্য ব্যবসায়ীরাও চিন্তিত, কারণ এটি বাঙালির বর্ষার একটি অপরিহার্য অংশ।

